রাজধানীর বকশিবাজারে সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ কর্তৃপক্ষের কাছে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। বুধবার (১ অক্টোবর) ঢাকার সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. আবরার জানান, আলিয়া মাদ্রাসার মাঠটি পূর্ববর্তী সরকারের আমলে দখল করে সেখানে একটি বিশেষ আদালত...
