কখনো বাবা-মাকে নিঃস্ব করে কেড়ে নেওয়া হচ্ছে আদরের সন্তানের প্রাণ, আবার কখনো বিকৃত লালসার শিকার হতে হচ্ছে ছোট্ট সোনামণিদের। যে ঘরে সবচেয়ে বেশি নিরাপত্তা পাওয়ার কথা, অনেক সময় সেই ঘরই হয়ে উঠছে ভয়, সহিংসতা ও নির্যাতনের জায়গা। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ঘটছে শিশু নির্যাতন, যৌন সহিংসতা কিংবা হত্যার ঘটনা। কোনো একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে...
Author: Rimu Siddik (Rimu Siddik)
হামের প্রাদুর্ভাব: প্রশ্নের মুখে টিকাদানের বাস্তবতা
দেশজুড়ে হামের সংক্রমণ থামার নাম নেই। তিন মাসের বেশি সময় ধরে চলা এই প্রাদুর্ভাবে প্রতিদিনই আক্রান্ত হচ্ছে হাজারো মানুষ। হাসপাতালগুলোতে রোগীর চাপ আগের তুলনায় কিছুটা কমলেও এখনও ফাঁকা নেই হাম ওয়ার্ডের শয্যা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা চিকিৎসার জন্য ছুটে আসছেন রাজধানীর হাসপাতালগুলোতে। এমন পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে জাতীয় টিকাদান কর্মসূচিতে শতভাগেরও বেশি...
পাঁচ মাসে নির্যাতনের শিকার ১০৩৫ নারী-শিশু
চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও ১৮ বছরের কম বয়সী মেয়ে শিশুদের প্রতি সহিংসতার চিত্র আবারও গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত তথ্য এবং নাগরিক সংলাপে উপস্থাপিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ জানুয়ারি থেকে মে মাসের এ সময়ে মোট ১০৩৫ জন নারী ও মেয়ে শিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে রয়েছে...
শিশুদের নিয়ে কাজ করে এমন ১৭টি সংস্থা
শিশুদের নিয়ে কাজ (গবেষণা, আইন সহায়তা, স্বাস্থ্য, শিশু অধিকার) করে এমন গুরুত্বপূর্ণ অফিসগুলোর আপডেটেড লিস্ট, ঠিকানা, যোগাযোগ, ওয়েব লিংক। রিপোর্টিং বা সোর্স হিসেবে সরাসরি ব্যবহার করার সুবিধার্থে। ১. ইউনিসেফ বাংলাদেশ (UNICEF Bangladesh) কাজ: শিশু স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, শিশুশ্রম, জরিপ (MICS), নীতি গবেষণা ঠিকানা: UNICEF House, Plot E-30, Sher-e-Bangla Nagar, Dhaka-1207 📞 +8802-5566-8088 🌐 https://www.unicef.org/bangladesh 📊...
শৈশবের কাঁধে জীবিকার বোঝা
বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস ১২ জুন। আজ। প্রতি বছর দিবসটি পালিত হয় শিশু শ্রমের বিরুদ্ধে সচেতনতা বাড়ানো এবং শিশুদের অধিকার নিশ্চিত করার আহ্বান নিয়ে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আনুষ্ঠানিকতায় পালিত হয়েছে আন্তর্জাতিক শিশু প্রতিরোধ দিবস। এ বছর দিবসটির বৈশ্বিক প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘শিশুশ্রমকে লাল কার্ড: শিশুদের জন্য ন্যায্যতা, প্রাপ্তবয়স্কদের জন্য মর্যাদাপূর্ণ...
৬ শিশু মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার তদন্তে অবহেলার প্রমাণ পাওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদফতর। অতিরিক্ত ভিড়, দীর্ঘ সময় এসি বন্ধ থাকা এবং পর্যাপ্ত ভেন্টিলেশনের অভাবে শিশুদের মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফরের পরিচালক (হাসপাতাল) আবু হোসাইন মো. মঈনুল আহসান। স্বাস্থ্য অধিদফরের নির্দেশনায় বলা হয়েছে,...
শৈশব: উৎসব বনাম সিলেবাস
একসময় শৈশব মানেই ছিল উৎসবের মতো আনন্দময় সময়। বছরে তিনটি পরীক্ষা, বাকিটা সময় খেলাধুলা, গল্প আর আত্মীয়দের সঙ্গে কাটানো। কিন্তু বর্তমান বাস্তবতায় প্রাইমারি পর্যায়ের শিশুরা যেন সিলেবাস আর পরীক্ষার চাপে আটকে পড়েছে। ক্লাস টেস্ট, ইনকোর্স, সাপ্তাহিক-মাসিক পরীক্ষা, ১ম সাময়িক, ২য় সাময়িক, ফাইনাল এর সঙ্গে যোগ হয়েছে মডেল টেস্ট, মৌখিক পরীক্ষা, প্রজেক্ট ও হ্যান্ডরাইটিং টেস্ট। ছোট্ট...
শিশুদের গোপন ভয়
অন্ধকার নামলেই বুক ধড়ফড়, স্কুলের গেট দেখলেই অজানা আতঙ্ক, কিংবা নিজের ঘরেই লুকিয়ে থাকা ভয়। এমন অসংখ্য অনুভূতি প্রতিদিন চেপে রাখে শিশুরা। তারা সবসময় এসব ভয় প্রকাশ করতে পারে না। অনেক সময় ভাষাও খুঁজে পায় না। ফলে ভেতরে ভেতরে জমতে থাকে এক ধরনের নীরব চাপ, যা ধীরে ধীরে তাদের মানসিক বিকাশকে প্রভাবিত করে। চাইল্ড ইনফো...
এখনও নিরাপদ নয় নারীরা: এক মাসে হত্যা ৪৭, ধর্ষণ ৫৭
দেশে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। চলতি বছরের মার্চ মাসে সহিংসতার শিকার হয়েছেন বিপুল সংখ্যক নারী ও শিশু। হত্যা, ধর্ষণ থেকে শুরু করে আত্মহত্যা। বিভিন্ন ঘটনায় উঠে এসেছে ভয়াবহ চিত্র। বাংলাদেশ মহিলা পরিষদের প্রকাশিত সর্বশেষ মাসিক প্রতিবেদনে দেখা যায়, মার্চ মাসে মোট ১৯০ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। দেশের ১৫টি...
হাম: কারণ, লক্ষণ ও প্রতিরোধ সম্পর্কে জানুন
দেশজুড়ে মাথাচাড়া দিয়ে উঠেছে হাম। হঠাৎ করেই বেড়ে গেছে আক্রান্তের সংখ্যা, ইতোমধ্যে অন্তত ১০টি জেলায় শনাক্ত হয়েছে এর প্রকোপ। শুধু মার্চ মাসেই ২১ শিশুর মৃত্যুর ঘটনা আতঙ্ক বাড়িয়েছে বহুগুণ। প্রতিদিনই হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে নতুন রোগী। বিশেষজ্ঞদের মতে, এটি সংক্রামক হলেও পুরোপুরি প্রতিরোধযোগ্য যদি সময়মতো নেওয়া যায় সঠিক পদক্ষেপ। হাম যেভাবে ছড়ায়- . হাম একটি ভাইরাসজনিত...









