মমতার রঙে আঁকা চিরন্তন বন্ধন। মায়ের বুক সন্তানের প্রথম আশ্রয়। এমন আরও অনেক ফটোগ্রাফি দেখতে চাইল্ড ইনফো বিডি ডটকমের সঙ্গে থাকুন। চাইল্ড ইনফো বিডি ডটকম ”শিশুর কথা বলি আমরা”
Year: ২০২৫
অস্ট্রেলিয়ায় শিশুদের জন্য বন্ধ হলো সামাজিক মাধ্যম
শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। সাইবার বুলিং, অনলাইন হয়রানি ও মানসিক ক্ষতি থেকে শিশুদের রক্ষায় বিশ্বে প্রথম দেশ হিসেবে ১৬ বছরের নিচের বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করেছে দেশটি। ১০ ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিষেধাজ্ঞা অনুযায়ী ১৬ বছরের নিচের শিশু...
যাদের রক্তে জন্ম, তাদের স্মরণেই মাথা নত
বিজয় দিবসে শহীদদের স্মরণেই আকাঁ জল রংয়ে জাতীয় স্মৃতি সৌধের ছবি। চিত্র শিল্পী : বিভাবরী ফাল্গুন তিয়ান
নিঃশব্দে হারিয়ে যাচ্ছে শৈশবের ঐতিহ্যবাহী সব খেলা
এক সময় বিকেল নামলেই পাড়ার মাঠ ভরে যেত শিশুদের কোলাহলে। লাটিম ঘোরানো, কানামাছি, গোল্লাছুট কিংবা দাড়িয়াবান্ধা এসব খেলাই ছিল শৈশবের আনন্দ। কিন্তু সময় বদলেছে। ডিজিটাল যুগে সেই ঐতিহ্যবাহী খেলাগুলো এখন প্রায় হারিয়ে যেতে বসেছে। স্মার্টফোন, ট্যাব আর অনলাইন গেমের দখলে চলে গেছে শিশুদের অবসর সময়। মাঠের বদলে ঘরের ভেতরেই সীমাবদ্ধ হয়ে পড়ছে তাদের খেলাধুলা। শহরের...
“জলাশয়ে একা দাঁড়িয়ে শিকার খুঁজছে বক পাখি
চিত্রশিল্পি: বিভাবরী ফ্লাগুন তিয়ান দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ঢাকা অ্যাডভেন্টিস্ট প্রি-সেমিনারী অ্যান্ড স্কুল চাইল্ড ইনফো বিডি ডটকম ”শিশুর কথা বলি আমরা”
শিশুদের অধিকার ও সুরক্ষায় বিশেষ দিবস
শিশুদের নিরাপত্তা, শিক্ষা, অধিকার ও সুস্থ বিকাশ নিশ্চিত করা সমাজ ও রাষ্ট্রের যৌথ দায়িত্ব। শিশুদের ঘিরে পালিত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস আমাদের সেই দায়িত্বগুলো নতুন করে মনে করিয়ে দেয় এবং সচেতনতা তৈরিতে ভূমিকা রাখে। শিশুদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও সুস্থ বিকাশের গুরুত্ব তুলে ধরতে এবং সমাজের সব স্তরে সচেতনতা তৈরির উদ্দেশ্যে শিশুদের নিয়ে বিভিন্ন...
৪ কোটি ২৫ লাখের বেশি শিশুকে টাইফয়েড টিকা দেয়া সম্পূর্ণ: ইউনিসেফ
বাংলাদেশে ৪ কোটি ২৫ লাখের বেশি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। রবিবার (৭ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি জানান, টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন টিসিভি ক্যাম্পেইন ২০২৫-এর মাধ্যমে ৯৭ শতাংশের বেশি শিশুর কাছে পৌঁছানো সম্ভব হয়েছে। যার অর্থ, ৪ কোটি ২৫ লাখের বেশি শিশুকে সুরক্ষা দেওয়া গেছে। রানা ফ্লাওয়ার্স বলেন, এটি...
রবিবার থেকে বার্ষিক পরীক্ষা নেবেন প্রাথমিকের শিক্ষকরা
দেশব্যাপী চলা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত করেছেন প্রাথমিক শিক্ষকরা। অগামীকাল রবিবার (৭ ডিসেম্বর) থেকে সব শ্রেণির বার্ষিক পরীক্ষা নেবেন বলেও জানান তারা। শনিবার (৬ ডিসেম্বর) শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। এতে বলা হয়েছে, প্রাথমিক সহকারী শিক্ষকদের ন্যায্য তিন দফা দাবি বাস্তবায়ন পরিষদ এবং সংগঠন...
পড়াশোনার ব্যাপক ঘাটতি নিয়েই পরবর্তী শ্রেণিতে যাচ্ছে শিক্ষার্থীরা
করোনাকালীন দীর্ঘ স্কুলবন্ধের পর থেকেই দেশের শিক্ষা ব্যবস্থায় শিখন ঘাটতির যে ধস নেমেছিল, ২০২৫ সালেও তা কাটেনি। বরং আরও গভীর হয়েছে। মহামারির সময় টানা দেড় বছরের বেশি সময় শ্রেণিকক্ষহীন শিক্ষার্থীরা যে মৌলিক অক্ষমতা নিয়ে ফিরেছিল, সাম্প্রতিক বছরের ক্লাস কম হওয়া সেই ঘাটতিকে স্থায়ী রূপ দিচ্ছে। ছুটি, শিক্ষক আন্দোলন, প্রাকৃতিক দুর্যোগ ও পাঠ্যবই হাতে পেতে দেরি...
চলতি বছর ডেঙ্গুতে ৫৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৫ হাজার
চলতি বছরে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতিতে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়েছে দেশের শিশুরা। স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক ডেঙ্গু সংবাদ বিজ্ঞপ্তিতে পাওয়া তথ্য অনুযায়ী, ২৭ নভেম্বর পর্যন্ত ০ থেকে ১৫ বছর বয়সী ৫৪ শিশু ডেঙ্গুতে মারা গেছে। যা মোট মৃত্যুর ১৪ দশমিক ৩২ শতাংশ। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৩৬৬ শিশু, যা মোট আক্রান্তের প্রায় ১৭...









