করোনাকালীন দীর্ঘ স্কুলবন্ধের পর থেকেই দেশের শিক্ষা ব্যবস্থায় শিখন ঘাটতির যে ধস নেমেছিল, ২০২৫ সালেও তা কাটেনি। বরং আরও গভীর হয়েছে। মহামারির সময় টানা দেড় বছরের বেশি সময় শ্রেণিকক্ষহীন শিক্ষার্থীরা যে মৌলিক অক্ষমতা নিয়ে ফিরেছিল, সাম্প্রতিক বছরের ক্লাস কম হওয়া সেই ঘাটতিকে স্থায়ী রূপ দিচ্ছে। ছুটি, শিক্ষক আন্দোলন, প্রাকৃতিক দুর্যোগ ও পাঠ্যবই হাতে পেতে দেরি...
Category: ফিচার
উচ্চ পণ্যমূল্য: শুধু অর্থনৈতিক চাপই বাড়ায় না, ঝুঁকির মুখে ঠেলে দেয় শিশুদের
দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম বৃদ্ধির প্রভাব এখন সরাসরি এসে পড়ছে শিশুদের ওপর। বিশেষজ্ঞদের মতে, পরিবারের আয় ও ব্যয়ের ব্যবধান যত বাড়ছে, শিশুদের পুষ্টি, শিক্ষা, স্বাস্থ্য ও সামগ্রিক বিকাশ তত বেশি সংকটে পড়ছে। দাম বাড়ায় অনেক পরিবার আগের মতো খাবারের মান বজায় রাখতে পারছে না। ডাল, ডিম, মাছ, দুধ শিশুর প্রয়োজনীয় পুষ্টি উপাদানের অনেকগুলোই এখন...
বাড়ছে শিশুদের মোবাইল আসক্তি: বিপর্যস্ত আচরণ, শিক্ষা ও স্বাস্থ্য
শিশুদের মধ্যে মোবাইল ফোনের ব্যবহার দ্রুত বাড়ছে, সঙ্গে বাড়ছে উদ্বেগজনক মাত্রায় প্রযুক্তি-আসক্তি। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের ঘুম, একাগ্রতা, শিক্ষার অগ্রগতি ও মানসিক স্বাস্থ্যে সরাসরি প্রভাব ফেলছে। অভিভাবকদের অজান্তে অনেক শিশু দিনে ৪-৬ ঘণ্টার বেশি সময় মোবাইলে কাটাচ্ছে গেম, ভিডিও, সোশ্যাল মিডিয়া ও শর্ট ভিডিও অ্যাপের প্রতি অতিরিক্ত আকর্ষণই এই আসক্তির প্রধান কারণ। দীর্ঘসময়...
ঢাকার বাতাস শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
ঢাকা আন্তর্জাতিকভাবে সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রায়ই শীর্ষে থাকে। এই অস্বাস্থ্যকর বাতাস মানুষের জন্য বিশেষ করে শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে বলছে বিভিন্ন শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে, শিশুদের ফুসফুস ও রোগ প্রতিরোধ ক্ষমতা এখনও গড়ে উঠছে। ফলে বাতাসে থাকা অতিসূক্ষ্ম ধুলো (PM2.5), ধোঁয়া, সিসা, নাইট্রোজেন ডাই-অক্সাইডসহ বিভিন্ন ক্ষতিকর কণা দ্রুত শরীরে প্রবেশ করে শ্বাসতন্ত্র,...
শিশু বিষয়ক লেখা আহ্বান
-ঝুঁকিতে থাকা শিশু: শিশুশ্রম, রাস্তায় বসবাসকারী শিশুদের অবস্থা, প্রতিবন্ধী শিশু, শিশুদের বিরুদ্ধে সহিংসতা এবং নির্যাতন এবং অন্যান্য ইস্যুতে শিশুর সুরক্ষা কিভাবে নিশ্চিত করা যাবে? -জলবায়ু পরিবর্তন ও শিশু: শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য, অভিবাসন, ভবিষ্যত এবং আরও অনেক কিছুর ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে। শিশুদের উপরে জলবায়ু পরিবর্তনের এসব প্রভাব মোকাবিলার উপায় কী? -শিক্ষা এবং শিশু:...
“পোস্টপার্টাম ডিপ্রেশন” শব্দটা কি আমরা জানি?
ছিলেন প্রাণবন্ত এক তরুণী মা। বাইরে থেকে স্বাভাবিক, ভিতরে ভীষণ একা। নিজের ১৬ মাসের মেয়েকে বুকে জড়িয়ে চলে গেলেন চিরতরে আফরোজা। রেখে গেলেন এক গভীর প্রশ্ন, “পোস্টপার্টাম ডিপ্রেশন” শব্দটা কি আমরা জানি? ফটিকছড়ির শান্ত একটি গ্রামে সকালটা ছিল অন্য দিনের মতোই। কিন্তু হঠাৎ ঘরে নেমে আসে নিস্তব্ধতা। ফ্যানের সঙ্গে ঝুলন্ত আফরোজা, আর বিছানায় পড়ে থাকা...
রাজনৈতিক অস্থিরতায় উৎকণ্ঠায় শিক্ষার্থী-অভিভাবকরা
দেশের রাজনৈতিক উত্তাপ বেড়েই চলছে। এই অস্থিরতায় সবচেয়ে বেশি দুশ্চিন্তার মধ্যে পড়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়া, পরীক্ষার সময়সূচি অনিশ্চিত হয়ে যাওয়া, পথে-পথে নিরাপত্তাহীনতার আশঙ্কা। সব মিলিয়ে এক অস্থির সময় পার করছেন তারা। বিশেষ করে নগর এলাকায় বাস করা পরিবারগুলোর চাপ আরও বেশি। কারণ প্রতিদিনের যাতায়াত, কোচিং, স্কুল-কলেজের রুটিন সবকিছুই হঠাৎ থেমে...
প্রাইমারিতে শুরু ‘স্কুল ফিডিং’, প্রতিদিনই শিশুরা পাবে ভিন্ন খাবার
বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা এবং পুষ্টি উন্নয়নে সারা দেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম নাটোর থেকে শুরু হতে যাচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার ১৫ নভেম্বর নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করবেন। সপ্তাহে ৫দিনের প্রতিটা দিনই ভিন্ন...







