শিশু অধিকার ,আইন ও নীতি কি?

শিশুদের নিরাপত্তা, বিকাশ ও সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন দেশে শিশু অধিকার বিষয়ক আইন ও নীতি প্রণয়ন করা হয়েছে। এসব আইন মূলত জাতিসংঘের শিশু অধিকার সনদ (UNCRC) এর ভিত্তিতে তৈরি। যেখানে বলা হয়েছে প্রত্যেক শিশুর বেঁচে থাকা, সুরক্ষা পাওয়া, শিক্ষা গ্রহণ, মত প্রকাশ ও অংশগ্রহণের অধিকার রয়েছে।

শিশু অধিকার আইনগুলো সাধারণত শিশু নির্যাতন, বাল্যবিয়ে, শিশুশ্রম, পাচার ও সহিংসতা প্রতিরোধে কঠোর নির্দেশনা দেয়। পাশাপাশি পরিবার, স্কুল, কমিউনিটি এবং রাষ্ট্রের ওপর শিশুবান্ধব পরিবেশ তৈরির বাধ্যবাধকতা আরোপ করে। নীতি ও কর্মপরিকল্পনায় থাকে শিশুদের স্বাস্থ্যসেবা উন্নয়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, সুরক্ষা ব্যবস্থার জোরদার এবং ঝুঁকিপূর্ণ শিশুদের পুনর্বাসনের নির্দেশনা।

তবে এসব আইন ও নীতি থাকা সত্ত্বেও বাস্তবায়নে অনেক দেশের ক্ষেত্রেই চ্যালেঞ্জ দেখা যায়। পর্যাপ্ত তদারকি, সচেতনতার অভাব, দপ্তরগুলোর সমন্বয়হীনতা ও সামাজিক বাধাগুলো শিশুদের অধিকার অর্জনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ কারণে বিশেষজ্ঞরা মনে করেন, কেবল আইন প্রণয়ন নয় কার্যকর প্রয়োগ, জনসচেতনতা এবং কমিউনিটি পর্যায়ে সুরক্ষামূলক ব্যবস্থা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

শিশুদের অধিকার রক্ষা শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়; পরিবার ও সমাজের সক্রিয় অংশগ্রহণও সমান গুরুত্বপূর্ণ।

 

Leave a Reply

Your email address will not be published.