শীতে আবহাওয়া শুষ্ক ও ধুলাবালি থাকার কারণেই মূলত শিশুরা নানা রোগে আক্রান্ত হয়। তাই এ সময়টা অভিভাবকদের একটু বেশি সচেতন থাকতে হয় বিশেষ করে নবজাতকের প্রতি। এ সময়টাতে শিশুদের বিশেষ পরিচর্যা নিলে শীতেও শিশুরা সুস্থ থাকবে।
১. ঘরকে উষ্ণ কিন্তু বাতাস চলাচল উপযোগী রাখা
ঘর বন্ধ করে গরম রাখলেও বাতাস চলাচল নিশ্চিত করতে হবে।
অতিরিক্ত গরম কাপড় বা কম্বলে শিশুকে ঢেকে রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে।
২. শিশুর শরীর গরম রাখা
হালকা উষ্ণ পোশাক, টুপি, মোজা ও হাতমোজা পরানো উচিত।
কাপড় যেন নরম ও আরামদায়ক হয়।
৩. গোসলের সময় সতর্কতা
হালকা গরম পানিতে গোসল করানোই যথেষ্ট।
গোসলের পর দ্রুত শুকিয়ে গরম কাপড় পরাতে হবে।
৪. শিশুকে ভিড় এড়িয়ে রাখা
নবজাতককে বাজার, অনুষ্ঠান বা জনসমাগমে নিয়ে যাওয়া থেকে বিরত থাকাই ভালো।
শিশুর নাক বন্ধ, শ্বাসকষ্ট বা জ্বর দেখলেই চিকিৎসা নেওয়া জরুরি।
৫. স্তন্যপানের গুরুত্ব
মায়ের বুকের দুধই নবজাতকের সর্বোত্তম রোগ প্রতিরোধ ব্যবস্থা।
মা ঠান্ডা-কাশিতে আক্রান্ত হলে হাত ধোয়া ও মাস্ক ব্যবহার অপরিহার্য।

Leave a Reply