দাদির পাশ থেকে চার বছরের শিশুকন্যাকে তুলে নিয়ে ধর্ষণ!

চার বছরের শিশুকন্যাকে ঘুমন্ত অবস্থায় থেকে তুলে নিয়ে অপহরণ করে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৭ নভেম্বর) গভীর রাতে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।পুলিশ জানিয়েছে, কলকাতার হুগলিতে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় দাদির পাশে থাকা চার বছরের শিশুকন্যাকে অপহরণের পর যৌন নির্যাতন করা হয়েছে।

হুগলি গ্রামীণ পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বানজারা সম্প্রদায়ের ওই ভুক্তভোগী তারকেশ্বরের রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় রাতে ঘুমাচ্ছিল। সেখান থেকে দুষ্কৃতীকারীরা শিশুটিকে তুলে নিয়ে যায়। পরে শনিবার বিকেলে রক্তাক্ত অবস্থায় একটি ড্রেনের মধ্যে থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

শিশুটির দাদি জানায়, সে আমার সাথে ঘুমাচ্ছিল। কখন তাকে নিয়ে যাওয়া হয় আমি বুঝতেও পারিনি। কারা গেছে তাও আমি জানি না। তারা মশারি কেটে নিয়ে যায়। আমাদের ঘরবাড়ি ভেঙে ফেলায় আমরা রাস্তায় বাস করি। আমরা কোথায় যাব? আমাদের কোনো ঘরবাড়ি নেই।

ভুক্তভোগী শিশুটিকে উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা আইনের অধীনে একটি এফআইআর দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.