ফলাফল কেবল সংখ্যা নয়। শিক্ষার্থীরা শিখছে ধৈর্য, আত্মবিশ্বাস ও সামনের পরিকল্পনা। এটাই বড় অর্জন।
এইচএসসি ফলাফল প্রকাশিত হয়েছে। অনেক শিক্ষার্থী আশানুরূপ ফলাফল করে উচ্ছ্বসিত, কেউ আবার আশানুরূপ ফলাফল পাননি, আবার অনেকে উত্তীর্ণ হতে পারেননি। এই ফলাফল শিক্ষার্থীর সামগ্রিক শেখার পুরো চিত্র নয়। শিক্ষার্থীরা শিখছে, শুধু ফলাফলের জন্য নয় বরং নিজের দুর্বলতা চিহ্নিত করতে, ভুল থেকে শিক্ষা নিতে এবং পরবর্তী ধাপে এগিয়ে যেতে।
অভিভাবক এবং সমাজের আচরণ এই সময়ে বিশেষ গুরুত্বপূর্ণ। যারা ভালো করেছে তাদের প্রশংসা করা। যারা আশানুরূপ ফলাফল পাননি তাদের পাশে থেকে উৎসাহ দেওয়া। এই সমর্থন শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্যকে স্থিতিশীল রাখে।
বিশেষজ্ঞরা মনে করেন, ফলাফলের সঙ্গে মানসিক বিকাশকে মাপা যায় না। এ সময় চাপ এবং অভিযোগের বদলে সহমর্মিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায়।
শিক্ষকরা বলছেন, এই ফলাফলকে কেবল নম্বরের সীমায় ধরে না রেখে, শিশুদের শেখার অংশ হিসেবে গ্রহণ করা উচিত। যে শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি বা আশানুরূপ ফলাফল পাননি তাদের জন্য নতুন সুযোগ তৈরি করা। সৃজনশীল প্রকল্পে যুক্ত করা, ছোট লক্ষ্য ঠিক করা।
চাইল্ড ইনফো বিডি ডটকম মনে করিয়ে দেয়, একটি ফলাফল শেষ নয়, বরং নতুন নতুন শেখার সূচনা। অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে, ধৈর্য ধরে এগোলে, ভবিষ্যতে সফলতার পথ আরও সুগম হয়। সমাজ ও অভিভাবকরা যদি এই সময়ে তাদের উৎসাহিত করে, তবে প্রতিটি শিক্ষার্থী তার ক্ষমতার সেরা রূপে বিকশিত হতে পারবে।
সকল শিক্ষার্থীর জন্য শুভকামনা চাইল্ড ইনফো বিডি ডটকমের পক্ষ থেকে।

Leave a Reply