রাজধানীতে সক্রিয় একটি সংঘবদ্ধ চক্র ‘ডেভিল ব্রেথ’ বা শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে শিশুদের বশ করে অপহরণ করছে। পরে আটকে রেখে বিক্রি করছে নিঃসন্তান দম্পতির কাছে।শিশু বিক্রির পাশাপাশি এরা জ্বীনের বাদশা সেজে ফোন করে শিশু ফিরিয়ে আনার প্রলোভনে টাকাও হাতিয়ে নেয়।
সম্প্রতি মিরপুর ১১ থেকে চার বছরের তানহাকে উদ্ধারের পর এই চক্রের সন্ধান পায় র্যাব-৪।
২৩ অক্টোবর সন্ধ্যা ৭টা ২০ মিনিটে মিরপুর ১১ এর চাঁদনী বিউটি পার্লারের সামনে খেলছিল তানহা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি তার নাকের কাছে কিছু ধরার পর শিশুটি তার হাত ধরে হাঁটতে শুরু করে।
র্যাব জানায়, এই চক্র দুই দলে কাজ করে এক দল শয়তানের নিঃশ্বাস দিয়ে অপহরণ করে। অন্য দল অপহৃত শিশুকে বিক্রি করে। বিক্রির আগে তারা জ্বীনের বাদশা সেজে ফোন করে শিশুকে ফেরত দেওয়ার প্রলোভনে টাকা হাতিয়ে নিচ্ছে।
চক্রের প্রথম দল গ্রেফতার হয়েছে, তবে দ্বিতীয় দল এখনো পলাতক। তাদের ধরতে র্যাবের অভিযান চলছে।

Leave a Reply