বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক মানের ব্লু স্কাই স্কুল। বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত বিশেষ শিশুদের স্কুল ’ব্লু স্কাই’ এর উদ্বোধন হয় ১৩ মে ২০২৪।
বহুমাত্রিক কার্যক্রম ও বাস্তবমূখী শিক্ষা প্রদানের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে লুকায়িত সম্ভাবনার অন্বেষণ এবং তাদের সক্ষমতা লালন ও বিকাশ করে সমাজের মূলধারায় এনে তাদেরকে স্বাধীন ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা এ স্কুলের মূল লক্ষ্য।
শিক্ষার সুন্দর এবং মনোরম পরিবেশ নিশ্চিত করতে ব্লু স্কাই এর শিক্ষার্থীদের জন্য রয়েছে অত্যাধুনিক সুযোগ-সুবিধা ও সব ধরনের সেবার ব্যবস্থা। এছাড়া চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও থেরাপি চালু করে ব্লু স্কাই মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা।

Leave a Reply