গ্রেফতার বাবাকে ধরে কাঁদতে থাকা শিশুকে চর

গ্রেফতার বাবাকে ধরে কাঁদতে থাকা শিশুকে চর। ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওর এই দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

পুলিশ বলছে, রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মা*দ*ক কার*বারে জড়িত থাকার অভিযোগে রুস্তমকে গ্রেফতার করা হয়। তবে তাদের কোনো সদস্য শিশুটিকে চড় মারেননি। ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে তারা।

ভিডিওতে দেখা যায়, রুস্তমকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় তাঁর মেয়ে তাঁকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। এ সময় ভিড়ের মধ্যে থাকা কেউ একজন শিশুটিকে চড় মারে। পরে শিশুটিকে বাবার কাছ থেকে সরিয়ে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published.