ঢাকা আন্তর্জাতিকভাবে সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রায়ই শীর্ষে থাকে। এই অস্বাস্থ্যকর বাতাস মানুষের জন্য বিশেষ করে শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে বলছে বিভিন্ন শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, শিশুদের ফুসফুস ও রোগ প্রতিরোধ ক্ষমতা এখনও গড়ে উঠছে। ফলে বাতাসে থাকা অতিসূক্ষ্ম ধুলো (PM2.5), ধোঁয়া, সিসা, নাইট্রোজেন ডাই-অক্সাইডসহ বিভিন্ন ক্ষতিকর কণা দ্রুত শরীরে প্রবেশ করে শ্বাসতন্ত্র, মস্তিষ্ক ও সার্বিক বিকাশে প্রভাব ফেলে।
শিশুর ওপর বায়ুদূষণের মূল প্রভাব—
ঘন কাশি, হাঁপানি ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়া
ফুসফুসের দীর্ঘমেয়াদি ক্ষতি
মস্তিষ্কের স্বাভাবিক বিকাশে বাধা
বারবার সর্দি-জ্বর ও সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি
স্কুলগামী শিশুদের মনোযোগ কমে যাওয়া
গর্ভবতী মায়েদের ক্ষেত্রেও বাড়তি ঝুঁকি রয়েছে—অকালে জন্ম, কম ওজন, শিশুর দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা দেখা দিতে পারে।
যা করতে পারেন অভিভাবকরা:
দূষণের মাত্রা বেশি থাকলে শিশুকে বাইরে কম নেওয়া, প্রয়োজন হলে মাস্ক ব্যবহার, ঘর পরিষ্কার রাখা, পর্যাপ্ত পানি ও পুষ্টিকর খাদ্য গ্রহণ, এবং বাড়তি সবুজায়ন এসবই শিশুদের ঝুঁকি কিছুটা কমাতে সহায়তা করতে পারে।

Leave a Reply