শিশুদের শারীরিক সক্ষমতা কমাচ্ছে স্ক্রিন টাইম

মোবাইল হাতে নিয়ে ঘণ্টার পর ঘন্টা সময় কাটাচ্ছে শিশুরা। খেলাধুলার মাঠ ফাঁকা, বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডার জায়গা নিয়েছে স্ক্রিন। বিশেষজ্ঞরা বলছেন, এ প্রবণতা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশকে হুমকির মুখে ফেলছে।

শিশু বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন অন্তত এক ঘণ্টা আউটডোর গেমস ও শারীরিক অনুশীলন শিশুদের জন্য বাধ্যতামূলক হলেও মোবাইল ব্যবহারের কারণে তারা ঘরে বসেই সময় কাটাচ্ছে। এর ফলে স্থূলতা, ডায়াবেটিসসহ দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি বাড়ছে।

অভিভাবকরাও উদ্বিগ্ন। অনেকেই স্বীকার করছেন, সন্তানকে শান্ত রাখতে নিজেরাই মোবাইল তুলে দিচ্ছেন হাতে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এভাবে চলতে থাকলে ভবিষ্যতে একটি অসুস্থ প্রজন্ম তৈরি হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) শিশুদের স্ক্রিন টাইম নির্দিষ্ট সীমায় আনতে পরামর্শ দিয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী, ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুদের প্রতিদিন অন্তত ৬০ মিনিট শারীরিক কার্যক্রম জরুরি।

Leave a Reply

Your email address will not be published.