ইউরোপে শিশু ও কিশোরদের মানসিক সমস্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা–ডব্লিওএইচও–এর বিশ্লেষণে দেখা গেছে, ইউরোপ ও মধ্য এশিয়ার ৫৩টি দেশে ২০ বছরের কম বয়সী প্রতি সাতজনের মধ্যে একজন মানসিক সমস্যায় ভুগছে। গত ১৫ বছরে এ হার এক–তৃতীয়াংশ বেড়েছে। বিশেষভাবে ঝুঁকিতে রয়েছে কিশোরী মেয়েরা ১৫ থেকে ১৯ বছর বয়সী প্রতি চারজনের একজন মানসিক সমস্যায় আক্রান্ত।
প্রতিবেদন বলছে, সামাজিক একাকিত্ব, কোভিড–১৯ প্রভাব, ভূ–রাজনৈতিক সংঘাত ও অর্থনৈতিক অস্থিরতা এই পরিস্থিতিকে আরও জটিল করেছে। ডেনমার্ক, ফ্যারো দ্বীপপুঞ্জ ও আইসল্যান্ড মানসিক সুস্থতায় শীর্ষে থাকলেও ইউক্রেন, সাইপ্রাস ও পোল্যান্ডের শিশুরা সবচেয়ে বেশি সমস্যায়।
ডব্লিওএইচও আরও জানায়, ইউরোপের ২৫ শতাংশ দেশে শিশু–কিশোরদের জন্য কমিউনিটি–ভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবা নেই, এবং অনেক দেশে স্বাধীন নীতিমালা পর্যন্ত নেই। সংস্থাটি এটিকে এক কঠিন সতর্কবার্তা হিসেবে দেখছে। <সূত্র : ইউরো নিউজ>

Leave a Reply