দেশের প্রায় প্রতি ১০ জন শিশুর মধ্যে ৪ জনের রক্তেই ‘উদ্বেগজনক’ মাত্রায় সীসার উপস্থিতি পাওয়া গেছে। ইউনিসেফ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নতুন জরিপে উঠে আসে এ তথ্য।
রবিবার (১৬ নভেম্বর) ঢাকায় ইউনিসেফ ও অন্যান্য অংশীদারদের সহযোগিতায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশের শিশু ও নারীদের ওপর পরিচালিত সবচেয়ে বিস্তারিত জরিপ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে ২০২৫ (এমআইসিএস ২০২৫) এর প্রাথমিক ফলাফল প্রকাশ করে এ তথ্য জানায়।
এতে বলা হয়, ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ৩৮ শতাংশের (অর্থ্যাৎ প্রায় প্রতি ১০ জনে চারজন শিশু) এবং অন্তঃসত্ত্বা নারীদের প্রায় ৮ শতাংশের রক্তে সীসার মাত্রা ‘নিরাপদ সীমার চেয়ে বেশি’।
দেশের সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ঢাকায়; যেখানে ৬৫ শতাংশ বলে উঠে এসেছে জরিপে।
ইউনিসেফ বলছে, সীসা দূষণ শিশুদের মস্তিষ্কের বিকাশে হুমকি সৃষ্টি করে এবং এর প্রভাব সব আর্থ-সামাজিক শ্রেণির ওপরই পড়ছে।
আক্রান্ত শিশুদের অর্ধেকের বেশি ধনী এবং ৩০ শতাংশ দরিদ্র জনগোষ্ঠীর বলেও জরিপের প্রতিবেদনে দেখা যায়।

Leave a Reply