পাঁচ মাসে নির্যাতনের শিকার ১০৩৫ নারী-শিশু

পাঁচ মাসে নির্যাতনের শিকার ১০৩৫ নারী-শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও ১৮ বছরের কম বয়সী মেয়ে শিশুদের প্রতি সহিংসতার চিত্র আবারও গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত তথ্য এবং নাগরিক সংলাপে উপস্থাপিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ জানুয়ারি থেকে মে মাসের এ সময়ে মোট ১০৩৫ জন নারী ও মেয়ে শিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে রয়েছে ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, ধর্ষণের পর হত্যা, হত্যাকাণ্ড এবং আত্মহত্যার মতো ভয়াবহ ঘটনাও, যা নারী ও শিশু নিরাপত্তা পরিস্থিতিকে আরও প্রশ্নবিদ্ধ করেছে। পরিসংখ্যানে দেখা যায়, মোট ২৫০ জন ধর্ষণের শিকার হয়েছেন, যার মধ্যে ১৬৬ জন মেয়ে শিশু এবং ৭২ জন নারী। দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৬৫...

আজকের শিশু নতুন সরকারের বড় চ্যালেঞ্জ

আজকের শিশু নতুন সরকারের বড় চ্যালেঞ্জ

শিশুদের নিরাপত্তা, শিক্ষা, পুষ্টি ও মানসিক বিকাশ নিশ্চিত করাই একটি দায়িত্বশীল রাষ্ট্রের অন্যতম অগ্রাধিকার। একটি স্থিতিশীল ও সমৃদ্ধ সমাজ গড়তে হলে প্রথম বিনিয়োগটা করতে হয় শৈশবেই। নতুন সরকারের সামনে তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ শিশু ও কিশোরদের জন্য একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সম্ভাবনাময় পরিবেশ তৈরি করা, যেখানে তারা ভয় নয়, ভবিষ্যতের স্বপ্ন নিয়ে বড় হবে। একটি রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারিত হয় তার শ্রেণিকক্ষ, খেলার মাঠ ও ক্যাম্পাসের ভেতরেই। সেখানে যদি অস্থিরতা বাসা বাঁধে, তবে উন্নয়নের সব সূচকই প্রশ্নের মুখে পড়ে। সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের তীব্র উত্থান, করোনা-পরবর্তী শিক্ষাগত গ্যাপ, আন্দোলন সংস্কৃতির বিস্তার এবং শিক্ষা ব্যবস্থায় ঘন ঘন পরিবর্তন। সব মিলিয়ে নতুন সরকারের...

বকশিবাজার আলিয়া মাদ্রাসার মাঠ ফেরতের উদ্যোগ

বকশিবাজার আলিয়া মাদ্রাসার মাঠ ফেরতের উদ্যোগ

রাজধানীর বকশিবাজারে সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ কর্তৃপক্ষের কাছে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। বুধবার (১ অক্টোবর) ঢাকার সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. আবরার জানান, আলিয়া মাদ্রাসার মাঠটি পূর্ববর্তী সরকারের আমলে দখল করে সেখানে একটি বিশেষ আদালত ভবন নির্মাণ করা হয়েছিল। তিনি বলেন, “যে অবৈধ প্রক্রিয়ায় এই স্থাপনা নির্মিত হয়েছে, তা অপসারণের কাজ চলছে।” মাঠটি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে ফেরত দেওয়ার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। উপদেষ্টা বলেন, দেশের মাদ্রাসাগুলোতে লাখ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছে। তাদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও বাস্তব জ্ঞান অর্জনের ওপর...