ঝুঁকিপূর্ণ ভবনে ৪২৫ শিক্ষার্থীর পাঠদান, আতঙ্কে অভিভাবকরা

ফরিদপুর পৌরসভার রিয়াজউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে কোমলমতি শিক্ষার্থীদের ক্লাস। ১৫ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয় টিনশেড ঘরটি, আর ৫ বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় দোতলা ভবনটি। যদিও পাশে দু’কক্ষ বিশিষ্ট নতুন একতলা ভবন নির্মাণ করা হয়েছে। শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবনেই পাঠদান চলছে।

সম্প্রতি ভূমিকম্পের দিনে দুই ভবনেই সৃষ্টি হয়েছে বড় ধরনের ফাটল। সেদিন স্কুল বন্ধ থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। নিয়মিত ক্লাস চলাকালেই খসে পড়ে পলেস্তরা। ফলে সন্তানদের ক্লাসে পাঠিয়ে স্কুল প্রাঙ্গণে বসে উদ্বেগে অপেক্ষা করেন অভিভাবকরা। ইতোমধ্যে অনেক অভিভাবক সন্তানদের অন্য স্কুলে নিয়ে যাচ্ছেন।

ক্লাস পরিচালনার সময় ঝুঁকিতে থাকেন শিক্ষকরাও। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।

সরেজমিন পরিদর্শনের পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষার্থী রয়েছে ৪২৫ জন এবং শিক্ষক রয়েছেন ১২ জন।

 

 

Leave a Reply

Your email address will not be published.